August 18, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের ১০০ দিন: উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার নদিয়া দক্ষিণ জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে রাজ্য সরকারের গত ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনাও জানান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

সাংবাদিক বৈঠকে অশোক কীর্তনীয়া দাবি করেন, বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলার উন্নয়নে গতি এসেছে। কৃষি থেকে শিল্প—বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের ভিন্ন ক্ষেত্রে ‘ডাবল’ গতিতে উন্নয়নের লক্ষ্য নিয়েই এগোচ্ছে নতুন সরকার।

স্বাস্থ্য পরিষেবা নিয়েও সরকারের একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন খাদ্যমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্যা তৈরি হয়েছিল, তা কাটিয়ে পরিষেবার মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর ভাবে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সাফল্যের দাবি করেন অশোক কীর্তনীয়া। তাঁর বক্তব্য, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে ফিরছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে বলে সাংবাদিক বৈঠকে জানান তিনি।

এদিন বাংলার রাজনীতিতে ‘লাগামহীন তোষণের রাজনীতি’ বন্ধ করার বার্তাও দেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপি সরকারের প্রথম ১০০ দিনে রাজ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে বলেও দাবি করেন তিনি।

তবে শুধু সরকারের ১০০ দিনের কাজের হিসাবেই সীমাবদ্ধ থাকেননি অশোক কীর্তনীয়া। আগামী দিনে কৃষি, শিল্প, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা এবং নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, আগামী দিনে আরও দ্রুততার সঙ্গে

উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য। একইসঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিনের সাংবাদিক বৈঠকে অশোক কীর্তনীয়া ছাড়াও উপস্থিত ছিলেন চাকদহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, রানাঘাট দক্ষিণের বিধায়ক আসীম কুমার বিশ্বাস এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অপর্ণা নন্দী-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Related posts

Leave a Comment