29.6 C
Kolkata
August 1, 2026
SPORTS

তাইপেই ওপেনে ভারতের বড় সাফল্য

মাত্র ১৭ বছর বয়সেই মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ভারতের উদীয়মান ব্যাডমিন্টন তারকা তানভি শর্মা।সেমিফাইনালে বিশ্বের ৩৪ নম্বর তানভি স্বাগতিক তাইওয়ানের পঞ্চম বাছাই হুয়াং ইউ-সুনকে ২১-১৭, ২১-১১ ব্যবধানে সরাসরি গেমে হারান। মাত্র ৩৩ মিনিটের এই জয়ে তিনি নিশ্চিত করেন BWF সুপার ৩০০ তাইপেই ওপেনের ফাইনালের টিকিট।

রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে তানভির প্রতিপক্ষ ভিয়েতনামের ষষ্ঠ বাছাই নুয়েন থুই লিন। অন্য সেমিফাইনালে তিনি ভারতের উন্নতি হুডাকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে পরাজিত করেন।

২০২৪ সালের ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপজয়ী ভারতীয় দলের সদস্য তানভি শর্মা গত কয়েক বছরে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে নিজের অবস্থান শক্ত করেছেন। এবার তাঁর সামনে রয়েছে ক্যারিয়ারের অন্যতম বড় শিরোপা জয়ের সুযোগ।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে ভারতের অভিযান শেষ হয়েছে আগেই। কোয়ার্টার ফাইনালে কিরণ জর্জ জাপানের ইউদাই ওকিমোটোর কাছে হেরে বিদায় নেন। ডাবলসেও ভারতীয় জুটিরা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

Related posts

Leave a Comment