30 C
Kolkata
September 20, 2026
কলকাতা খেলা

১-০ গোলে জিতল মোহনবাগান, ইস্টবেঙ্গলের হম্বিতম্বিই সার

সংবাদ কলকাতা, ৩ সেপ্টেম্বর: আজ যথা সময়ে শুরু হয়ে যায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ফাইনাল। তার আগে যুবভারতীর স্টেডিয়াম ডার্বির উত্তেজনায় টগবগ করে ফুটছিল। শহরের রাস্তায় দুই শিবিরের রনংদেহী মূর্ত্তি। ডার্বি শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলপ্রেমীরা রীতিমতো তৈরি হয়ে গিয়েছেন। আজ, রবিবার দুপুর আড়াইটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে তাঁদের উচ্চ্বাস চোখে পড়ার মতো। কিন্তু মাঠের বাইরে ইস্টবেঙ্গলের যে বীরত্ব দেখা গেল, তা কিন্তু চোখে পড়ল না মাঠের ভিতরে খেলোয়াড়দের মধ্যে। হাফ টাইম পর্যন্ত দুই পক্ষের ঝুলিতেই গোলের সংখ্যা ছিল শূণ্য। বরং বিরতির পর ৭১ মিনিটের মাথায় মোহন বাগান ১ গোল করে। ইস্টবেঙ্গলের ভাঁড়ারে তখনও কিন্তু শূণ্য। দিনের শেষে দেখা যায়, ইস্টবেঙ্গল সমর্থকদের হম্বিতম্বিই সার। ১-০ গোলে জিতল মোহন।

Related posts

Leave a Comment