নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা— মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে বদলের ইঙ্গিত। গ্রাম পঞ্চায়েতের ২০ জন সদস্যের মধ্যে ১৩ জন এবং পঞ্চায়েত সমিতির আরও দু’জন সদস্য যোগ দিলেন এনসিপিআইতে। রবিবার আনুষ্ঠানিক ভাবে দলীয় পতাকা হাতে নিয়ে তাঁরা নতুন দলে নাম লেখান। এই যোগদানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপিআইয়ের জাতীয় সম্পাদক রাজীব সিনহা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার লক্ষ্যেই জনপ্রতিনিধিরা তাঁদের পুরনো দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন।

রাজীব সিনহা আরও জানিয়েছেন, কুলটিতে এই যোগদানের পর অন্য রাজনৈতিক দলের বেশ কয়েক জন জনপ্রতিনিধিও তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। আগামী দিনে আরও অনেকে এনসিপিআইতে যোগ দিতে পারেন বলে আশাবাদী তিনি।
একসঙ্গে ১৫ জন জনপ্রতিনিধির দলবদলে কুলটি গ্রাম পঞ্চায়েত ও সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির রাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আসে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের মোট ২০ জন সদস্যের মধ্যে ১৩ জনের দল পরিবর্তনের ফলে স্থানীয় প্রশাসনের কাজকর্মে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
