July 30, 2026
রাজ্য

নবান্নের পর এবার বিকাশ ভবনেও গেরুয়া ছোঁয়া, বদলাচ্ছে নামফলকের রং

কলকাতা, ৩০ জুলাই — নবান্নের পর এবার বিকাশ ভবনের নামফলকের রংও বদলানো হচ্ছে। নীল-সাদা ফলকের পরিবর্তে গেরুয়া রঙের ফলক বসানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। শীঘ্রই বিকাশ ভবনের নতুন রঙের নামফলক দেখা যাবে। তবে আপাতত ভবনের বাইরের রং নীল-সাদাই থাকছে। যদিও ভবিষ্যতে ভবনের রং পরিবর্তনের সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক ভবনগুলিতেও ধীরে ধীরে পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। এর আগে নবান্নের নামফলকের রং নীল-সাদা থেকে গেরুয়া করা হয়েছিল। তবে ভবনের বাইরের রং অপরিবর্তিত রাখা হয়। এবার একই পথে হাঁটছে বিকাশ ভবনও।

শাসনিক সূত্রে জানা গিয়েছে, বিকাশ ভবনের নামফলক গেরুয়া রঙে বদলে ফেলার কাজ শুরু হয়েছে। বর্তমানে শুধু ফলকের রং পরিবর্তন করা হলেও ভবিষ্যতে ভবনের রংও বদলানো হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক পরিচিতির ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নবান্নের পর বিকাশ ভবনের ফলকের রং বদল সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দিনে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ফলকের রংও একইভাবে পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন রাজ্য সরকারের আমলে সরকারি স্কুলের ইউনিফর্মের রং নীল-সাদা করা হয়েছিল। বর্তমান সরকার সেই সিদ্ধান্ত বদলে আগের ইউনিফর্মের রং ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছে। পাশাপাশি পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াডের ইউনিফর্মেও নতুন রঙের ব্যবহার করা হচ্ছে।

Related posts

Leave a Comment