July 30, 2026
দেশ

মোদীর পোস্টে থাকবে বিশেষ সুরক্ষা, ভিডিও ডিলিট বিতর্কে লিখিত আশ্বাস মেটার

নয়া দিল্লি, ৩০ জুলাই — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ইনস্টাগ্রাম থেকে সাময়িকভাবে মুছে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত ব্যাখ্যা ও আশ্বাস দিল মেটা। সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে প্রধানমন্ত্রীর পোস্টের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বা ‘প্রমিনেন্ট’ অ্যাকাউন্টের ক্ষেত্রেও অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হবে।

সূত্রের খবর, মেটা লিখিতভাবে জানিয়েছে যে, ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত শুধুমাত্র সংস্থার সিনিয়র আধিকারিকদের পর্যালোচনার পরই নেওয়া হবে। কোনও পোস্ট সরানো বা ব্লক করার আগে অন্তত দু’জন শীর্ষ আধিকারিকের অনুমোদন বাধ্যতামূলক করা হবে।গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশে এক

র মধ্যেই ব্যাপক সাড়া ফেলে এবং কোটি কোটি ভিউ অর্জন করে। কিন্তু পরে প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয় বলে দাবি করে মেটা।

ঘটনার পর কেন্দ্রীয় সরকার মেটা ও ইনস্টাগ্রামের শীর্ষ কর্তাদের তলব করে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) জানায়, শুধুমাত্র ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, কীভাবে এই ভুল ঘটল এবং ভবিষ্যতে তা রোধে কী ব্যবস্থা নেওয়া হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।

তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন, মেটা ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তাদের ব্যাখ্যা সন্তোষজনক নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তার স্পষ্ট রূপরেখা চেয়েছে কেন্দ্র।

রকারের বক্তব্য, যদি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) কনটেন্ট মডারেশন ব্যবস্থা প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্টের পোস্টও ভুলবশত সরিয়ে দিতে পারে, তবে সেই প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মেটা।

সূত্রের দাবি, চলতি সপ্তাহেই মেটার প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে কনটেন্ট মডারেশন নীতি, গুরুত্বপূর্ণ সরকারি অ্যাকাউন্টের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

Leave a Comment