28.9 C
Kolkata
July 15, 2026
রাজ্য

করুণাময়ী থেকে দিল্লি-সহ ৪ শহরে নতুন বাস পরিষেবা

কলকাতা: রাজ্য থেকে আন্তঃরাজ্য সড়ক যোগাযোগ আরও শক্তিশালী করতে করুণাময়ী আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে দিল্লি, বেঙ্গালুরু, পুরী ও চেন্নাইয়ের উদ্দেশে নতুন বাস পরিষেবা চালু করল শ্যামলী পরিবহণ প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার পরিষেবার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

প্রথম পর্যায়ে চারটি গুরুত্বপূর্ণ শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। সংস্থার দাবি, যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও আধুনিক ভ্রমণ পরিষেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

দ্বোধনী অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত, বিকশিত বাংলা’ ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, এই নতুন বাস পরিষেবার ফলে আন্তঃরাজ্য যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও নতুন রুটে বাস পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Related posts

Leave a Comment