28 C
Kolkata
July 9, 2026
রাজ্য

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা

শিল্প-বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী (RP-Sanjiv Goenka Group)-র চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন, নতুন বিনিয়োগ (Investment), কর্মসংস্থান (Employment) বৃদ্ধি এবং রাজ্যের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

দুই পক্ষই ‘উন্নত পশ্চিমবঙ্গ’ গড়ার অভিন্ন লক্ষ্য নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের পরে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন ভাবনা অত্যন্ত সুদূরপ্রসারী। পশ্চিমবঙ্গের শিল্প পরিবেশকে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গের অগ্রগতির এই যাত্রায় তাঁর শিল্পগোষ্ঠী ভবিষ্যতেও অংশীদার হতে আগ্রহী।

গোয়েঙ্কা পরিবার দুই শতাব্দীরও বেশি সময় ধরে বাংলার সঙ্গে যুক্ত রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যতেও রাজ্যে শিল্প, বিনিয়োগ এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও বৈঠকে উঠে আসে।

Related posts

Leave a Comment