25 C
Kolkata
May 27, 2026
রাজ্য

বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরানোর নির্দেশ শুভেন্দুর, হাকিমপুর সীমান্তে প্রশাসনিক তৎপরতা


উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্ত চেকপোস্টে জড়ো হওয়া সন্দেহভাজন বেআইনি বাংলাদেশি নাগরিকদের দ্রুত বাংলাদেশে ফেরানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সীমান্তে জড়ো হওয়া বহু মানুষ নিজেরাই বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হওয়া বৈঠকে শুভেন্দু স্পষ্ট বলেন, রাজ্য সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের দীর্ঘদিন ধরে আটকে রেখে সরকারি অর্থ ব্যয় করতে চায় না। তাঁর মন্তব্য, “তাড়াতাড়ি চলে যান, না হলে সরকার যা করার করবে।”

মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে রাজনৈতিক কারণে অভিবাসন সংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর হয়নি। তবে বর্তমান সরকার কঠোর ভাবে আইন প্রয়োগে জোর দেবে। তাঁর অভিযোগ, বেআইনি অনুপ্রবেশের কারণে স্থানীয় সম্পদ ও সাধারণ নাগরিকদের উপর চাপ বাড়ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত ১০০-রও বেশি বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে হাকিমপুর সীমান্ত চেকপোস্টে জড়ো হন বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে। কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই রাজ্যের বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির কাজও চলছে বলে প্রশাসন জানিয়েছে। সেখানে ধৃত বিদেশি নাগরিক ও মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদের রাখা হবে, যতক্ষণ না তাঁদের প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে।

Related posts

Leave a Comment