32 C
Kolkata
May 22, 2026
দেশ

১৯তম রোজগার মেলায় ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন মোদী

২২ মে, নয়াদিল্লি: দেশের যুবকদের কর্মসংস্থানে জোর দিতে শনিবার ১৯তম রোজগার মেলার আয়োজন করছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন।

প্রধানমন্ত্রী সকাল ১১টায় অনুষ্ঠানে যোগ দিয়ে নবনিযুক্ত কর্মীদের উদ্দেশে ভাষণও দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

দেশজুড়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি দপ্তরগুলিতে দ্রুত শূন্যপদ পূরণের লক্ষ্যেই রোজগার মেলার সূচনা করা হয়েছিল। এবার দেশের ৪৭টি কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।

কেন্দ্রের দাবি, রোজগার মেলা চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ১৮টি পর্যায়ে প্রায় ১২ লক্ষ নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment