ভোট প্রচারে দেওয়া স্লোগান ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’-এর পর এবার নতুন বার্তা নিয়ে সামনে এল Bharatiya Janata Party। পশ্চিমবঙ্গ জয়ের পর দল ঘোষণা করেছে নতুন স্লোগান— ‘পাল্টেছে এই বার, এল বিজেপি সরকার’।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই মালদহ ও সিঙ্গুরের জনসভা থেকে এই স্লোগান প্রথম দেন প্রধানমন্ত্রী Narendra Modi। সেই স্লোগানকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল প্রচার গান, যা ভোটের সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এবার ক্ষমতায় আসার পর সেই সাফল্য উদ্যাপনে প্রকাশ করা হয়েছে নতুন একটি গান। প্রায় দু’মিনিট দৈর্ঘ্যের এই গানে তুলে ধরা হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা— শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং রাজনৈতিক ‘দাদাগিরি’ বন্ধ করার অঙ্গীকার।
গানের ভিজ্যুয়ালে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নানা মুহূর্ত। সেখানে যেমন দেখা যাচ্ছে Suvendu Adhikari-র প্রচারের দৃশ্য, তেমনই রয়েছেন রাজ্য সভাপতি Samik Bhattacharya।
উল্লেখযোগ্যভাবে, গানে ‘জয় শ্রীরাম’ এবং ‘জয় মা কালী’ ধ্বনিও রাখা হয়েছে, যা বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক আবহকে তুলে ধরার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
