28 C
Kolkata
March 10, 2026
রাজ্য

ধর্নামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, রাজ্যপাল ইস্যুতেও প্রশ্নের ঝড়

ধর্মতলায় তৃণমূলের ধর্নার তৃতীয় দিনে বিজেপিকে কটাক্ষ, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগ নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী।

ধর্মতলায় All India Trinamool Congress-এর ধর্নামঞ্চের তৃতীয় দিনে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বিজেপিকে ‘বিচ্ছিরি অপপ্রচারকারী দল’ বলে কটাক্ষ করে তিনি জানান, দেশের বিভাজন বা অনুপ্রবেশ নিয়ে কুৎসা রটানো বন্ধ করুক Bharatiya Janata Party।

রাজ্যপাল বদল নিয়ে তোপ
ধর্নামঞ্চ থেকেই প্রাক্তন রাজ্যপাল C. V. Ananda Bose-এর হঠাৎ পদত্যাগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “হঠাৎ করে আনন্দ বোসকে সরালেন কেন? দিল্লি ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে রিজাইন করালেন? ভাবছেন ইয়েস ম্যান নিয়ে আসবেন?”

এমনকি এই বিষয়টি নিয়ে তদন্তের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। কটাক্ষ করে মমতা বলেন, “হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। পর্দা কে পিছে ক্যায়া হ্যায়? ছুপা রুস্তম হ্যায়!”

‘মুসলিমদের আমি আনিনি, প্রশ্ন করুন নেহরুকে’
বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগের জবাব দিতে গিয়ে মমতা বলেন, “আমি নাকি মুসলিমদের বাংলায় ঢুকিয়ে দিয়েছি। আমি কি দেশ ভাগ করেছি? আমি তখন জন্মেছিলাম?”

তিনি বলেন, ইতিহাস জানতে হলে Jawaharlal Nehru বা Mahatma Gandhi-কে প্রশ্ন করতে হবে। পাশাপাশি কটাক্ষ করে বলেন, বিজেপির মাথায় ‘সাইকিয়াট্রিক প্রবলেম’ রয়েছে এবং তারাই আবার গান্ধীজির নাম মুছে দিতে চাইছে।

তেল-গ্যাসের দাম ও নির্বাচন কমিশন ইস্যু
তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিদেশ থেকে কম দামে তেল এনে সাধারণ মানুষের উপরেই তার বোঝা চাপানো হচ্ছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলেও তিনি সরব হন। তাঁর দাবি, বিজেপি বেছে বেছে মহিলাদের ভোট কেটে দিচ্ছে। নির্বাচন কমিশনের নাম করে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

Related posts

Leave a Comment