February 10, 2026
দেশ

সম্ভাল হিংসা মামলা: ইউপি পুলিশ আধিকারিক অনুজ চৌধুরিকে অন্তর্বর্তী স্বস্তি এলাহাবাদ হাইকোর্টের

সম্ভাল হিংসা মামলায় ইউপি পুলিশের এএসপি অনুজ চৌধুরিকে অন্তর্বর্তী স্বস্তি দিল এলাহাবাদ হাইকোর্ট। তাঁর পাশাপাশি তৎকালীন সম্ভাল কোতোয়ালি থানার ইন্সপেক্টর অনুজ তোমরও একই স্বস্তি পেয়েছেন।

মঙ্গলবার বিচারপতি সমিত গোপালের একক বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত সম্ভাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতের ৯ জানুয়ারির সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে, যেখানে অনুজ চৌধুরিসহ একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই মামলাটি সম্ভালে হিংসার সময় পুলিশের গুলিচালনা সংক্রান্ত। অভিযোগকারী ইয়ামিন আদালতে আবেদন করে দাবি করেছিলেন, ওই ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। সেই আবেদনের ভিত্তিতেই সম্ভাল সিজেএম বিভাংশু সুদীর আদালত ফৌজদারি কার্যবিধির ১৫৬(৩) ধারায় প্রায় ২০ জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।

এলাহাবাদ হাইকোর্ট ওই নির্দেশে আপাতত স্থগিতাদেশ জারি করে অভিযোগকারী ইয়ামিনকে দুইটি আবেদনের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানি হবে পাঁচ সপ্তাহ পরে।

Related posts

Leave a Comment