February 10, 2026
দেশ

ডিজিটাল ও আধুনিক পরিকাঠামোর মাধ্যমে দিল্লির শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী স্মতী রেখা গুপ্তা দিলশাদ গার্ডেনের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (DIET) এবং মানসরোবর গার্ডেনের সর্বোদয় বিদ্যালয়ে নতুন একাডেমিক ব্লকের উদ্বোধন করেন। পাশাপাশি সরকারি স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষাকে আরও মজবুত করতে তিনি ১০১টি অত্যাধুনিক আইসিটি ল্যাবের সূচনাও করেন।

মুখ্যমন্ত্রী জানান, দিল্লি সরকারের লক্ষ্য কেবল পরিকাঠামো নির্মাণ নয়, বরং আধুনিক প্রযুক্তির সহায়তায় পড়ুয়াদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। নতুন স্কুল ভবন, ১০১টির বেশি কম্পিউটার ল্যাব এবং আধুনিক একাডেমিক পরিকাঠামোর মাধ্যমে শিক্ষা দপ্তর তাদের ৩৫৫ দিনের কার্যকালে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য শ্রী আশিস সুদ, বিধায়ক শ্রী হরিশ খুরানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী লাডলি ফাউন্ডেশন এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, সরকার ও সমাজের যৌথ উদ্যোগেই প্রকৃত পরিবর্তন সম্ভব। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রকল্পের মাধ্যমে ১০১টি কম্পিউটার ল্যাব স্থাপন, ২,০০০-র বেশি কম্পিউটার সংযোজন এবং ডিজিটাল পরিকাঠামো জোরদার করার ফলে দিল্লির সরকারি স্কুলগুলিতে শিক্ষার নতুন গতি এসেছে।

তিনি আরও বলেন, দেশের মধ্যে সর্বাধিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, ভাষা ল্যাব, আধুনিক ক্রীড়া সুবিধা ও শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও পুষ্টির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, সরকারের এক বছরের মেয়াদে ৭৫টি ‘সিএম শ্রী স্কুল’ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার উৎকর্ষতার মানদণ্ড হয়ে উঠবে। পাশাপাশি ‘নীব’ পাঠক্রমের মাধ্যমে নৈতিকতা, নাগরিক দায়িত্ব ও দেশপ্রেমের মতো মূল্যবোধ পড়ুয়াদের মধ্যে আরও দৃঢ় হবে।

অভূতপূর্ব শিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ

মানসরোবর গার্ডেনের সর্বোদয় বিদ্যালয়ে উদ্বোধন হওয়া নতুন গ্রাউন্ড-প্লাস-থ্রি তলা ভবনে রয়েছে ২৯টি শ্রেণিকক্ষ, যা আধুনিক শিক্ষার প্রয়োজন অনুযায়ী নির্মিত। একইভাবে দিলশাদ গার্ডেনের DIET ক্যাম্পাসে ১৯টি শ্রেণিকক্ষ সম্বলিত নতুন ভবন চালু করা হয়েছে, যেখানে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাগত উদ্ভাবনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন এবং লাডলি ফাউন্ডেশনের সহযোগিতায় CSR প্রকল্পের আওতায় দিল্লির ১০১টি সরকারি স্কুলে ১০১টি উন্নত আইসিটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। প্রতিটি ল্যাবে রয়েছে ২০টি কম্পিউটার এবং একটি ইন্টার‌্যাকটিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে (IFPD)। পাশাপাশি শিক্ষক ও পড়ুয়াদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা ও কাঠামোবদ্ধ শিক্ষাসহায়তাও প্রদান করা হচ্ছে।

Related posts

Leave a Comment