24 C
Kolkata
March 24, 2026
দেশ

‘ব্যর্থদের জমায়েত, সম্পূর্ণ ব্যর্থই হবে’—‘ভোট চোর, গদ্দি ছাড়ো’ সমাবেশে কটাক্ষ বিজেপি সাংসদ প্রভীন খান্ডেলওয়ালের

দিল্লি, ১৪ ডিসেম্বর: ‘ভোট চোর, গদ্দি ছাড়ো’ স্লোগানে আয়োজিত বিরোধীদের সমাবেশকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সাংসদ প্রভীন খান্ডেলওয়াল। তাঁর দাবি, এই সমাবেশ “ব্যর্থ মানুষের জমায়েত” এবং এটি “সম্পূর্ণভাবে ব্যর্থই হবে”।

মিডিয়ার মুখোমুখি হয়ে প্রভীন খান্ডেলওয়াল বলেন, বিরোধীরা জনসমর্থন হারিয়ে এখন কেবল স্লোগান আর নাটকীয়তার রাজনীতিতে নেমেছে। জনগণ তাঁদের উদ্দেশ্য ও চরিত্র দুটোই ভালোভাবে বুঝে গিয়েছে। তাই এই ধরনের সমাবেশে কোনও প্রভাব পড়বে না বলেই তাঁর মত।

বিজেপি সাংসদের বক্তব্য, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার গঠিত হয়েছে এবং বিরোধীদের অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, “যাঁরা নির্বাচনে পরাজিত হয়েছেন, তাঁরাই এখন এই ধরনের কর্মসূচি করছেন। জনগণের কাছে এদের বিশ্বাসযোগ্যতা নেই।”

বিরোধী শিবিরের ‘ভোট চোর, গদ্দি ছাড়ো’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। একদিকে যেখানে বিরোধীরা নির্বাচন ও শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে শাসক দল সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে।

Related posts

Leave a Comment