21 C
Kolkata
March 22, 2026
দেশ

‘এটা পারিবারিক বিষয়, লালু–রাব্রিকেই মিটমাট করতে হবে’— কন্যাদের অধিকার রক্ষায় রোহিণী আচার্যের আবেদনে মন্তব্য বিহার বিজেপি সভাপতির

পাটনা, ১৩ ডিসেম্বর: কন্যাদের অধিকার রক্ষায় রোহিণী আচার্যের আবেদনের প্রসঙ্গে একে পুরোপুরি পারিবারিক বিষয় বলে মন্তব্য করলেন বিহার বিজেপির রাজ্য সভাপতি। তাঁর সাফ বক্তব্য, এই ইস্যু রাজনৈতিক নয় এবং এর সমাধান লালু প্রসাদ যাদব ও রাব্রিকেই পারিবারিক স্তরে বসে করতে হবে।বিহার বিজেপি সভাপতি বলেন, পরিবারসংক্রান্ত বিষয়ে রাজনীতি টেনে আনা ঠিক নয়।

রোহিণী আচার্যের আবেদনের সঙ্গে রাজ্য রাজনীতির কোনও সরাসরি যোগ নেই বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, পারিবারিক সম্পত্তি বা কন্যাদের অধিকার নিয়ে যদি কোনও মতভেদ থাকে, তা সংশ্লিষ্ট পরিবারের মধ্যেই আলোচনার মাধ্যমে মিটে যাওয়া উচিত।এই মন্তব্য ঘিরে বিহারের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, বিষয়টি শুধু পারিবারিক নয়, সামাজিক দৃষ্টিভঙ্গির সঙ্গেও যুক্ত। তবে বিজেপির তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই বিষয়ে দল কোনও অবস্থান নিচ্ছে না এবং একে ব্যক্তিগত পারিবারিক বিষয় হিসেবেই দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment