নয়াদিল্লি, ১৭ নভেম্বর: দিল্লি বিস্ফোরণ মামলায় অভিযুক্ত নবির একটি ভিডিও সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ইসলামে আত্মহত্যা হারাম, আর নিরপরাধ মানুষ হত্যা মহাপাপ।”
নবির ভিডিওতে থাকা বক্তব্যকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ইসলামের মূলনীতির পরিপন্থী বলে আখ্যা দেন।ওয়েইসি আরও জানান, ধর্মের নামে সহিংসতার কোনও বৈধতা নেই। যারা এমন অপরাধ করে তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করতে চায় এবং সমাজে ভয় ও বিভ্রান্তি ছড়ায়।
তিনি বলেন, আইনই অপরাধীর বিচার করবে, এবং কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মতো করে ধর্মের ব্যাখ্যা দিতে পারে না।দিল্লি পুলিশ ইতিমধ্যেই ভিডিওটি খতিয়ে দেখছে। তদন্তকারীরা জানতে চাইছেন, ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এল এবং এর পেছনে কোনও নেটওয়ার্ক সক্রিয় কি না।
