21 C
Kolkata
March 21, 2026
দেশ

টাকা নয়, চাকরি চাই! শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের অসন্তোষ

হাওড়া স্টেশন চত্বরে ভিড় জমিয়েছেন কাজের খোঁজে আসা শত শত পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রী ঘোষিত নতুন শ্রমশ্রী প্রকল্প নিয়ে তাঁদের মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ঘোষণা অনুযায়ী, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এককালীন ৫ হাজার টাকা পাবেন। দাবি করা হয়েছে, আর্থিকভাবে দুর্বল মানুষদের সাময়িক স্বস্তি দিতেই এই পদক্ষেপ।

কিন্তু মাঠের চিত্র বলছে অন্য কথা। বেশিরভাগ শ্রমিকই এই উদ্যোগকে ভোটকেন্দ্রিক কৌশল হিসেবে দেখছেন। তাঁদের মতে, “আমরা টাকা চাই না, আমরা চাই একটা স্থায়ী চাকরি। একবার ৫ হাজার পেলে আমাদের ভবিষ্যৎ বদলাবে না।”অন্য একজন শ্রমিক বলেন, “আজ যদি টাকা পাই, কাল কী হবে?

আমাদের জীবনের নিরাপত্তা দরকার, একটা নির্ভরযোগ্য কাজ দরকার।” অনেকে আরও জানান, প্রতিদিনের সংগ্রাম, কাজের অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তা দূর করতে শুধুমাত্র অস্থায়ী ভাতা কোনো সমাধান নয়।যদিও শ্রমিকদের একটি অংশ স্বীকার করছেন, এই টাকা অন্তত কিছুটা স্বস্তি আনতে পারে—উৎসবের সময় বা হঠাৎ জরুরি খরচ মেটাতে।

তবুও সামগ্রিকভাবে তাঁদের স্পষ্ট বক্তব্য, “আমরা নগদ ভাতা নয়, চাই টেকসই কর্মসংস্থান।”ফলে প্রশ্ন উঠছে—শ্রমশ্রী প্রকল্প কি সত্যিই জনকল্যাণমূলক উদ্যোগ, নাকি নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়ানোর রাজনৈতিক কৌশল?

Related posts

Leave a Comment