ফের একবার বড়সড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া ব্যবস্থার সুযোগ নিয়ে প্রতারণার অভিযোগ আর এই ঘটনা তদন্ত নেমে চারজনকে গ্রেফতার করলো প্রধান নগর থানার পুলিশ। মূল অভিযুক্ত সোমনাথ মুখার্জি। সে কলকাতার বাসিন্দা হলেও শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকায় ভাড়া থাকতেন। আর সেখান থেকেই এই বড় সড় প্রতারণা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা বিভিন্ন অ্যাপস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামী গাড়ি সংস্থাগুলির কাছ থেকে দামি গাড়ি ভাড়া নিতেন। প্রথমে দু থেকে তিন দিনের ভাড়া মিটিয়ে আস্থা অর্জন করলেও পরে সেসব গাড়ি চুপিসারে বিক্রি করে দিতেন অথবা লিজে চালিয়ে দিতেন।
এরপরে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত নামে অবশেষে এই ঘটনার মূল পান্ডা সহ চারজনকে গ্রেফতার করে। এর পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযান চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত ১৪টি গাড়ি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৯টি নাগরাকাটা থেকে এবং ৫টি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে গোটা তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতের নিয়ে তদন্ত করা হবে।
previous post
next post
