36 C
Kolkata
June 22, 2026
রাজ্য

ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক মহিলা কলেজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন

অভিযোগ শুক্রবার রাতের দিকে মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি লজের কর্মীদের জানায় মহসিন। সকলে মিলে মহিলাকে টোটোয় তুলে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যায়। পরে সকলের নজর এড়িয়ে পালিয়ে যায় মহসিন। কিছুক্ষণ পরে প্রাথমিক চিকিৎসা করে দেখে মহিলাটি মারা গিয়েছে । শুরু হয় খোঁজখবর ।ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল আসেন এলাকায়। পুলিশ জানায়, বছর সাতচল্লিশের মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। খোঁজ চলছে তাঁর সঙ্গী মহসিন মোল্লার.পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Related posts

Leave a Comment