33 C
Kolkata
June 22, 2026
খেলা দেশ

টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার

সংবাদ কলকাতা: ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে। প্রথম উইকেটে ওঠে ৪৩ রান। দুর্দান্ত ইনিংস খেলেন কনওয়ে, হাফ সেঞ্চুরি করেন তিনি। এদিন অপ্রতিরোধ্য ছিলেন মিচেল। তিনি ৩০ বলে নট আউট থাকেন ৫৯ রানে। ২০তম ওভারে আসে ২৭ রান। এটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে ভাবা হচ্ছে।

নিউজিল্যান্ড ২০ ওভারে করে ১৭৬ রান। ভারতের ১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম থেকে উইকেট হারাতে থাকে। কিছুটা প্রতিরোধ করে চলার চেষ্টা করেন সূর্য কুমার যাদব ও ভারতীয় দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তবে কিছুক্ষণ বাদে দুজনই সাজঘরে ফিরে যান। ওয়াশিংটন সুন্দর শেষের দিকে একটি অনবদ্য প্রচেষ্টা করেন। এদিন তিনি হাফ সেঞ্চুরি করেন। ভারত শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয়। ২১ রানে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে এই টি টোয়েন্টি সিরিজে এগিয়ে যায়।

Related posts

Leave a Comment