32 C
Kolkata
September 28, 2026
রাজ্য

দার্জিলিংয়ের খড়িবাড়িতে গ্রেপ্তার বাংলাদেশী যুবক

খড়িবাড়ি: খড়িবাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক! ধৃত যুবক বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের আগে দার্জিলিং জেলার খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে ওই বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মহম্মদ কউছার বেপারী। ধৃতের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট ও নাগরিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এস‌এসবি সূত্রের খবর, বৈধ নথিপত্র ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশের আগে এস‌এসবি জ‌ওয়ানদের সন্দেহ হ‌ওয়ায় বাংলাদেশী ঐ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অসঙ্গতি ধরা পড়লে তাকে গ্রেপ্তার করে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।‌ ধৃত কেন ভারতে এসেছিল এবং কী কারণে নেপাল যাচ্ছিল, তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ।

Related posts

Leave a Comment