June 25, 2026
জেলা রাজ্য

কালনায় রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

বর্ধমান, ২৪ জুলাই: কালনা নিভুজি মোড় থেকে হরিশংকরপুর বেলেডাঙ্গা পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তার বেহাল দশা। যার মধ্যে বাঘনাপাড়া স্টেশন থেকে নিভুজির মোড় পর্যন্ত ব্যাপক খারাপ রাস্তা। রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত প্রতিদিনই ঘটছে বড়সড় দুর্ঘটনা। গত 8-9 মাস আগে এই রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে দুজন মারা গেছে। সেই সময় রিপেয়ারিংয়ের কাজ হয় তারপরে আর রাস্তা তৈরি হয়নি। মিটেছে পঞ্চায়েত ভোট এরপর আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ এবং pwd অফিসের আধিকারিকরা। তাদের আশ্বাসে অবরোধ উঠে যায়। পি ডব্লিউ ডির জুনিয়ার ইঞ্জিনিয়ার কার্ত্তিক বাবু জানান, কাল থেকেই হবে রিপেয়ারিংয়ের কাজ। বর্ষাকাল চলে গেলে শুরু হবে পুরো রাস্তা তৈরীর কাজ।

Related posts

Leave a Comment