31 C
Kolkata
May 10, 2026
রাজ্য

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলদা দীঘা রাজ্য সড়ক অবরুদ্ধ

বাস ও বালি বোঝাই ডাম্পারটি মুখোমুখি হওয়ার ফলে তাদের সংঘর্ষ বাধে ও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে জখম হয়। এই ঘটনাটি ঘটেছে,পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচকের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য, বালি বোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে দীঘা-মেদিনীপুর রুটের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা মারে। এই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর জখম হয়েছেন বাসের একাধিক যাত্রী সহ ডাম্পারের চালক। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলদা দীঘা রাজ্য যান চলাচল বন্ধ রাখা হয়। বেশ কিছু সময় পর পুলিস এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Related posts

Leave a Comment