27 C
Kolkata
September 10, 2026
দেশ

জোজিলা টানেলে বড় সাফল্য, সারা বছর লাদাখে সড়ক যোগাযোগের পথে ঐতিহাসিক অগ্রগতি

সোনমার্গ: লাদাখের সঙ্গে সারা বছরের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে নির্মীয়মাণ জোজিলা টানেল প্রকল্পে বড় সাফল্য মিলল। মঙ্গলবার টানেলের খননকাজ সম্পূর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করেছে প্রকল্পটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতিন গড়করি।

প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মিত হচ্ছে বালতাল থেকে মীনামার্গ পর্যন্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৫৭৮ ফুট উচ্চতায় তৈরি হওয়া এই টানেল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চভূমির টানেল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে |


টানেল চালু হলে লাদাখের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও সহজ হবে। শীতকালে তুষারপাতের কারণে যে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে, তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সীমান্ত অঞ্চলে সরবরাহ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

Related posts

Leave a Comment