প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়ের খাড়া কিনারা, নীচে ভয়ংকর স্রোতে বয়ে চলেছে নদী—দৃশ্যটা দেখলেই বুক কেঁপে উঠবে! কিন্তু ওই তরুণী যেন ভয়কে জয় করতেই নেমেছেন। প্রথমে নিজের সুরক্ষার ভরসা সরিয়ে রেখে, তার পর নিজেই দিলেন ঝাঁপ!
https://x.com/_Rudra108/status/2113819147801161954?s=20
টানা ৮ সেকেন্ড শূন্যে ভেসে থাকার পর সোজা নদীর জলে আছড়ে পড়লেন তিনি। আর জলে পড়ার পর? আতঙ্কের বদলে মুখে হাসি! যেন কিছুই হয়নি!
সত্যিই, একেই বলে সাহস আর অ্যাডভেঞ্চারের নেশা। তবে এমন ঝাঁপ অত্যন্ত বিপজ্জনক। যথাযথ নিরাপত্তা ও প্রশিক্ষণ ছাড়া এমন চেষ্টা প্রাণঘাতী হতে পারে।
