35.2 C
Kolkata
June 19, 2026
কলকাতা

‘নিজের হাতে আইন তুলে নেবেন না’, দুর্নীতি ইস্যুতে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা | ২০ জুন: দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করে সাধারণ মানুষকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব প্রশাসনের, তাই কোনও অভিযোগ থাকলে তা আইনগত পথে জানানো উচিত।

বাগনানের একটি ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সব রকম কড়া পদক্ষেপ করছে। তাই কারও বাড়িতে গিয়ে বা নিজের হাতে আইন তুলে নিয়ে কোনও পদক্ষেপ করবেন না।”

তিনি আরও জানান, রাজ্যে সরকার পরিবর্তনের অন্যতম লক্ষ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই দুর্নীতির অভিযোগ পাওয়া মাত্র তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রশাসনের নজরে আনতে হবে। আইন নিজের হাতে তুলে নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। তাই সাধারণ মানুষের উচিত আইন মেনে চলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

Related posts

Leave a Comment