30 C
Kolkata
October 5, 2026
রাজ্য

রাজ্যে ১৪,৪৫৪ নতুন সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাড়ল কর্মবন্ধুদের বেতনও

সংবাদ কলকাতা: রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (State Police Recruitment Board) মাধ্যমে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


সাংবাদিক বৈঠকে পূর্ববর্তী রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও অনিয়মকে তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা কথা দিয়েছিলাম রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেব, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। আগের তৃণমূল সরকারের (TMC) সময় ওবিসি (OBC) সার্টিফিকেট জটিলতা ও ব্যর্থতার কারণে যুবসমাজ চাকরি থেকে বঞ্চিত হয়েছিল। ওই সরকার ক্ষমতায় থাকলে রাজ্যে আর কোনওদিন চাকরিই হত না।”নিয়োগের পাশাপাশি পুজো বোনাসের মুখে একাধিক জনকল্যাণমূলক ঘোষণা
করেছে রাজ্য সরকার:

কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি: চুক্তিভিত্তিক কর্মবন্ধুদের মাসিক বেতন ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করা হলো।

তপশিলি জাতি ও উপজাতি ভাতা: সরকারি হস্টেলে থাকা তপশিলি জাতি ও উপজাতি (SC/ST) শিক্ষার্থীদের খাদ্য ভাতা ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।

ভগিনী নিবেদিতা স্কিম: অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় ৩ বছরে মোট ৫০ হাজার টাকা সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে, যা জানুয়ারি থেকে কার্যকর হবে।

এছাড়া আগামী ১১ তারিখ রাজ্য পুলিশের বিশাল নিয়োগ প্রক্রিয়ার অধীনে প্রায় ১২ হাজার পদের অনুমোদন পত্রে স্বাক্ষর ও ৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment