29 C
Kolkata
September 22, 2026
Uncategorized

জি-২০ সম্মেলনে মোদীর চার দফা বৈশ্বিক কর্মপরিকল্পনা, মাদক-সন্ত্রাস যোগে সম্মিলিত লড়াইয়ের আহ্বান

জোহানেসবার্গ, ২২ নভেম্বর: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চার দফা বৈশ্বিক কর্মপরিকল্পনা পেশ করে মাদক চোরাচালান ও সন্ত্রাসের গভীর যোগসাজশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক লড়াইয়ের ডাক দিলেন। তিনি সতর্ক করে বলেন, মাদক অর্থনীতি শুধু অপরাধ বাড়ায় না, সরাসরি সন্ত্রাসকে পুষ্ট করে বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।


মোদীর প্রস্তাবিত কর্মপরিকল্পনায় রয়েছে—গ্লোবাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক শক্তিশালী করা, সীমান্ত নজরদারি ও সমন্বয় বৃদ্ধি, আর্থিক লেনদেনের কঠোর ট্র্যাকিং এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে বাস্তবসম্মত ডেটা শেয়ারিং ব্যবস্থার উন্নয়ন। তিনি জোর দেন, “মাদক-সন্ত্রাস যোগ ভাঙতে হলে রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক ঐক্য অপরিহার্য।”

Related posts

Leave a Comment