39.9 C
Kolkata
June 10, 2026
দেশ

মোদী সরকারের ১২ বছর পূর্তি, সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দিল্লি — কেন্দ্রে নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এবং ‘বিকশিত ভারত’-এর রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর এই ভাষণকে ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন আবাসন, স্বাস্থ্য, কৃষি, ডিজিটাল পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির সাফল্যের দিকগুলি তুলে ধরতে পারেন মোদী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃতীয় দফায় সরকার গঠনের পর এই প্রথম ১২ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। ফলে আগামী দিনের উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

বিজেপি নেতৃত্বের দাবি, গত এক দশকেরও বেশি সময়ে দেশের পরিকাঠামো, অর্থনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। সেই সাফল্যের খতিয়ানও আজকের ভাষণে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে দূরদর্শন-সহ বিভিন্ন সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে।

Related posts

Leave a Comment