July 21, 2026
দেশ

সংসদের বাদল অধিবেশনের আগে গঠনমূলক বিতর্কের আহ্বান নরেন্দ্র মোদীর, তথ্যের ভিত্তিতে আলোচনার বার্তা

দিল্লি — সংসদের বাদল অধিবেশন (Monsoon Session of Parliament) শুরুর আগে গঠনমূলক ও তথ্যনিষ্ঠ আলোচনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংসদ চত্বরে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের শক্তি সংসদীয় আলোচনায়। তাই প্রতিটি বিতর্ক যেন তথ্য, যুক্তি এবং জনস্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে শক্তিশালী যুক্তি থাকে, সেখানে জোরালো তথ্যও থাকে। ঝড়ের প্রয়োজন নেই। সংসদে প্রতিটি কণ্ঠস্বরেরই স্থান হওয়া উচিত।’ তাঁর মতে, বাদল অধিবেশন দেশের উন্নয়নমূলক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।দেশের মহাকাশ প্র

যুক্তি ক্ষেত্রে অগ্রগতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী ‘স্কাইরুট অ্যারোস্পেস’ (Skyroot Aerospace)-এর উদাহরণ দেন। তিনি জানান, সংস্থাটির কর্মীদের অধিকাংশই তরুণ এবং তাঁদের গড় বয়স প্রায় ২৮ বছর। এই প্রসঙ্গেই নাম উল্লেখ না করে বিরোধী নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি কোনও ৫৬ বছরের তরুণের কথা বলছি না।’

Related posts

Leave a Comment