28.9 C
Kolkata
July 15, 2026
রাজ্য

ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: বৃহস্পতিবার কলকাতার ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি ইসকনের রথযাত্রায় অংশ নেবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী কিছু দূর পর্যন্ত রথযাত্রায় অংশ নিলেও পুরো পথ থাকবেন না। এরপর তিনি পূর্ব মেদিনীপুরে রওনা হতে পারেন, যেখানে জেলার একাধিক ঐতিহ্যবাহী রথযাত্রার অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসকনের রথযাত্রা অ্যালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবে। প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্তের সমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকার ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। এছাড়া ৭৫টি ঐতিহ্যবাহী রথমেলায় ‘সেবা কেন্দ্র’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা ও তথ্য সহায়তা দেওয়া হবে।

প্রশাসনের দাবি, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ ও সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য।

Related posts

Leave a Comment