30 C
Kolkata
March 7, 2026
দেশ

হরিয়ানায় আবির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু অন্তত ৫ শ্রমিকের

হরিয়ানার একটি আবির তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও বহু মানুষ। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ Safidon এলাকায় অবস্থিত ওই কারখানায় আচমকাই আগুন লাগে। কারখানার ভিতরে তখন প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আগুন লাগতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

অভিযোগ উঠেছে, কারখানার প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল। ফলে আগুন লাগার সময় অনেক শ্রমিক ভিতরেই আটকে পড়েন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা প্রত্যেকেই মহিলা শ্রমিক বলে জানা গিয়েছে।

এছাড়া অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। কী কারণে আগুন লাগল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না— সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হবে।

Related posts

Leave a Comment