May 6, 2026
দেশ

উৎসবের আগে রেলকর্মীদের জন্য বড় সুখবর, ৭৮ দিনের উৎপাদনশীলতা বোনাসে অনুমোদন দিল কেন্দ্র

দুর্গাপুজো, দশেরা ও দীপাবলির আগে রেলকর্মীদের জন্য এলো উৎসবের উপহার। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭৮ দিনের উৎপাদনশীলতা বোনাস (Productivity Linked Bonus) অনুমোদন করেছে।মোট ১৮৬৫.৬৮ কোটি টাকা ব্যয়ে ১০.৯১ লাখ রেলকর্মী এই বোনাস পাবেন।

প্রতিবারের মতো এবারও দুর্গাপুজো/দশেরা ছুটির আগে এই বোনাস প্রদান করা হবে।প্রায় ১০.৯১ লাখ নন-গেজেটেড রেলকর্মী ৭৮ দিনের মজুরির সমান বোনাস পাবেন। সর্বাধিক বোনাসের পরিমাণ একজন কর্মীর জন্য নির্ধারিত হয়েছে ১৭,৯৫১ টাকা।ট্র্যাক মেইন্টেনার, লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, পয়েন্টসম্যান, মিনিস্টেরিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

২০২৪-২৫ অর্থবর্ষে রেলওয়ের পারফরম্যান্স ছিল চমকপ্রদ। রেকর্ড ১৬১৪.৯০ মিলিয়ন টন পণ্য পরিবহন এবং প্রায় ৭.৩ বিলিয়ন যাত্রী বহন করেছে ভারতীয় রেল।

Related posts

Leave a Comment