35.9 C
Kolkata
June 4, 2026
রাজ্য

বোর্ড ভেঙে প্রশাসক চন্দননগরে, দায়িত্বে অতিরিক্ত জেলা শাসক দিলীপ মিশ্র

চন্দননগর — চন্দননগর পুরনিগমে (Chandannagar Municipal Corporation) নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। হুগলির অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) দিলীপ মিশ্র (Dilip Mishra) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন, নাগরিক পরিষেবা, জল নিকাশি এবং ডেঙ্গু প্রতিরোধের কাজ আগের মতোই চলবে।

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পরাজয়ের পর থেকেই পুরনিগমে অস্থিরতা তৈরি হয়। চন্দননগরে দলের প্রার্থী ইন্দ্রনীল সেন (Indranil Sen) পরাজিত হওয়ার পর প্রথমে পদত্যাগ করেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল (Munna Agarwal)। পরে মেয়র রাম চক্রবর্তী (Ram Chakraborty)-সহ সব কাউন্সিলর ইস্তফা দিলে বোর্ড কার্যত ভেঙে যায়।

এরপর পুর ও নগরোন্নয়ন দপ্তর (Urban Development Department) প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। বুধবার নির্দেশিকা জারির পর বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেন দিলীপ মিশ্র।

নতুন প্রশাসক জানিয়েছেন, বর্ষা মরসুমের আগে জল জমার সমস্যা মোকাবিলা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং নাগরিক পরিষেবা বজায় রাখাই এখন প্রধান অগ্রাধিকার। প্রশাসনিক স্তরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

ল্লেখযোগ্য ভাবে, ২০১৮ সালেও চন্দননগর পুরনিগমে নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক বসানো হয়েছিল। প্রায় সাড়ে তিন বছর প্রশাসকের হাতেই পুরনিগমের দায়িত্ব ছিল। ফলে ফের প্রশাসক নিয়োগের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment