July 12, 2026
রাজ্য

মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চূড়ান্ত প্রস্তুতি, ১৪৮ একর জমি চাইল বিএসএফ

কোচবিহার — দীর্ঘদিন উন্মুক্ত থাকা কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের সীমান্তকে সম্পূর্ণ কাঁটাতারের বেড়ার আওতায় আনতে জোর প্রস্তুতি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং জেলা প্রশাসন। সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে মেখলিগঞ্জ ব্লকে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ১৪৮ একর জমি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে বিএসএফ।

শাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কোচবিহার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মোট ১০৮ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া বাকি রয়েছে। আগামী এক মাসের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে।

না গিয়েছে, প্রথম দফায় বিএসএফ কোচবিহার জেলায় মোট ২৪০ একর জমি চেয়েছিল। তার মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৮৫ একর জমি বাহিনীর হাতে তুলে দিয়েছে জেলা প্রশাসন। তবে সীমান্ত সুরক্ষা আরও মজবুত করতে সম্প্রতি বিএসএফ অতিরিক্ত ৫৩ একর জমির আবেদন করেছে। সেই জমির জরিপের কাজও শুরু করেছে প্রশাসন।


সরকারি তথ্য অনুযায়ী, কোচবিহার জেলার প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। এর একটি বড় অংশ নদীপথ হওয়ায় সেখানে বেড়া নির্মাণ সম্ভব নয়। নদীপথে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ বিকল্প নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।

তবে যে সমস্ত স্থলভাগে এখনও উন্মুক্ত সীমান্ত রয়েছে, সেখানে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, জমি হস্তান্তরের কাজ শেষ হলেই সীমান্তে বেড়া তৈরির কাজ আরও দ্রুত এগোবে।

সীমান্তে বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। একই সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে তাঁদের আশা।

Related posts

Leave a Comment