40.8 C
Kolkata
June 9, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গে চালু ‘আয়ুষ্মান ভারত’(Ayushman Bharat), স্বাস্থ্য খাতে ৯৭৬ কোটি টাকার প্রাথমিক বরাদ্দ

প্রতিনিধিত্বমূলক চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)-এর আওতায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ (West Bengal)। দিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার এবং কয়েক কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় সরকার ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে।

এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার সুবিধা পাবেন। ক্যাশলেস (Cashless Treatment) ব্যবস্থার মাধ্যমে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার এবং বিভিন্ন চিকিৎসা পরিষেবার জন্য সরাসরি অর্থ প্রদান করতে হবে না।

কেন্দ্রীয় সরকারের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে তালিকাভুক্ত হাজার হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্য রাজ্যেও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) ক্ষেত্রেও। কর্মস্থলে অবস্থানকালে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সুযোগ তাঁদের জন্য বড় সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment