30.3 C
Kolkata
June 16, 2026
রাজ্য

বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক অম্লান ভাদুড়ি, প্রথমবারের বিধায়কের কাঁধে বড় দায়িত্ব

কলকাতা, ১৬ জুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশনের আগে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক হিসেবে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ির নাম চূড়ান্ত করা হয়েছে। প্রথমবারের বিধায়ক হলেও তাঁর উপরেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব।

নবান্ন সূত্রে খবর, অম্লান ভাদুড়ির নাম অনুমোদনের জন্য ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, অভিজ্ঞ কোনও বিধায়ককে এই পদে আনা হতে পারে। তবে শেষ পর্যন্ত মালদহের যুব নেতাকেই বেছে নেওয়া হয়েছে।

বিজেপির অন্দরের মতে, উত্তরবঙ্গ রাজ্যে ক্ষমতা দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই কারণেই সরকার ও বিধানসভায় উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মালদহ জেলায় বিজেপির সাফল্য এবং অম্লানের সাংগঠনিক ভূমিকা তাঁর নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিধানসভায় মুখ্যসচেতকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিবেশন চলাকালীন বিধায়কদের বক্তব্যের সময় নির্ধারণ, প্রশ্নোত্তর পর্বের সমন্বয় এবং সরকারের বিভিন্ন কর্মসূচির সময়সূচি ঠিক করার মতো কাজ তাঁর তত্ত্বাবধানে হয়। সেই দায়িত্ব এবার নতুন মুখ অম্লান ভাদুড়ির হাতে তুলে দিল বিজেপি।

Related posts

Leave a Comment