35.2 C
Kolkata
June 22, 2026
রাজ্য

গোপীবল্লভপুরের জগন্নাথপুর ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গেল এক কিশোর, কিশোরের খোঁজে চলছে তল্লাশি অভিযান

ঝাড়গ্রাম: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে গোপীবল্লভপুরের জগন্নাথপুর ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গেল এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরী। নবম শ্রেণীর ছাত্র। বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্ৰামে।

সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কিশোরের খোঁজে স্পিডবোর্ড নিয়ে তল্লাশি চলছে সুবর্ণরেখা নদীতে।

Related posts

Leave a Comment