November 21, 2026
কলকাতা

রবিবার ব্লু লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক, কাজ বাতিল


সংবাদ কলকাতা, ২১ নভেম্বর: আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাসের কারণে ২২ নভেম্বর রবিবার ব্লু লাইনে ট্রাফিক ও বিদ্যুৎ ব্লক বাতিলের সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। শাহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওই ব্লক নেওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকেই ব্লু লাইনে (Blue Line) স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। শাহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা পথে মেট্রো চলবে। অর্থাৎ, নির্ধারিত ব্লক না হওয়ায় যাত্রীদের জন্য পরিষেবা বন্ধ বা সীমিত রাখার প্রয়োজন পড়ছে না।

প্রাথমিক পরিকল্পনায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১২ ঘণ্টার ব্লক নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পূর্বাভাস পর্যালোচনা করে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ফলে রবিবার সকাল ৯টার পর থেকে অন্যান্য দিনের মতোই ব্লু লাইনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

Related posts

Leave a Comment