29 C
Kolkata
October 22, 2026
কলকাতা

বুকস্টল বিতর্কে সিপিএমের মামলা খারিজ, লড়াই চলবে বললেন সুজন

সংবাদ কলকাতা: যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙার চেষ্টা নিয়ে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের অবকাশকালীন বেঞ্চ সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির আবেদন খারিজ করে দেয়। ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ বন্ধের নির্দেশ চেয়েছিল দলটি।

আদালতের পর্যবেক্ষণ, বিষয়টি ইতিমধ্যেই বিচারাধীন থাকায় পৃথক নির্দেশ দেওয়া সম্ভব নয়। পূর্ণাঙ্গ নির্দেশনামা এখনও প্রকাশিত হয়নি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, ক্ষতিপূরণ না পেলেও তাঁদের আন্দোলন চলবে। তাঁর অভিযোগ, বুকস্টল সরাতে বুলডোজার নিয়ে পুরসভার আধিকারিকরা এসেছিলেন এবং পুলিশ সহযোগিতা করেছিল।

বুকস্টল নিয়ে রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত রয়েছে। বিরোধীদের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related posts

Leave a Comment