30 C
Kolkata
October 5, 2026
দেশ বিদেশ

বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা, সমুদ্রপথে বিঘ্ন নিয়ে সতর্কবার্তা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

সংবাদ কলকাতা: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে গোটা বিশ্বে এক অভূতপূর্ব সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। গ্যাস ও জ্বালানি সংকটের পর এবার বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি বিদেশমন্ত্রী জয়শঙ্কর যুদ্ধ, প্রতিকূল আবহাওয়া এবং সার সরবরাহে বাধার কথা তুলে ধরে খাদ্য নিরাপত্তার বিষটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার দেশের সাধারণ মানুষের সেই আশঙ্কাকেই উসকে দিয়ে সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

জার্মানির মিউনিখে বিশ্বনেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী খাদ্য সংকট, বিশ্ব বাণিজ্য এবং সমুদ্রপথের নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে মুখ খোলেন। তিনি স্পষ্ট জানান, আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যেমন—হরমুজ প্রণালী এবং বাব আল-মানদেবে কোনো দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে তা সমগ্র বিশ্বের খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।


অর্থমন্ত্রী আরও বলেন, “বর্তমানে মালাক্কা প্রণালীতে কোনো জটিলতা তৈরি হয়নি, কিন্তু সেখানে কোনো সমস্যা দেখা দিলে সার্বিক পরিস্থিতি চরম অবনতির দিকে যাবে।” রাসায়নিক সার ও জ্বালানি আমদানির ক্ষেত্রে এই সামুদ্রিক পথগুলি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটলে তা সরাসরি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহে ধাক্কা দেবে।

এই সংকট মোকাবিলায় কেন্দ্র সরকার যে বেশ কিছু দূরদর্শী ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে, সে কথাও জানান অর্থমন্ত্রী। সার সরবরাহ সুনিশ্চিত করতে এবং চড়া বিমা প্রিমিয়ামের ধাক্কা সামলাতে জরুরি ফান্ড গড়ে তোলার পাশাপাশি দেশে বিকল্প উপায়ে যুরিয়া ও ফসফেট উৎপাদন বাড়ানোর জোর চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment