34.7 C
Kolkata
July 4, 2026
রাজ্য

‘স্যাঁটা’ মন্তব্য মামলায় রেজিনগর থানায় হাজির হুমায়ুন কবীর, গ্রেপ্তার হলে স্বেচ্ছায় আত্মসমর্পণের হুঁশিয়ারি

বিজেপিকে নিয়ে ‘স্যাঁটা’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় শনিবার রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) নেতা হুমায়ুন কবীর। সকাল সাড়ে ১১টার নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই তিনি থানায় পৌঁছন। থানায় ঢোকার আগে হুমায়ুন বলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে আরও ১০০ থেকে ১২০ জন কর্মী স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। সেই তালিকাও প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।

গত ২৬ জুন রেজিনগরে এজেইউপির এক সভা থেকে বিজেপিকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন কবীর। ওই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁকে ‘সবক শেখানোর’ হুঁশিয়ারি দেন। এরপর রেজিনগর ও শক্তিপুর থানায় তাঁর বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের হয়।

শুধু বিতর্কিত মন্তব্যই নয়, শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগেও হুমায়ুন কবীরের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার তাঁকে শক্তিপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি যাননি। তবে শনিবার রেজিনগর থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করেন।এদিকে, এই মামলায় এর আগেই এজেইউপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন বলে অভিযোগ।


শনিবার সকাল থেকেই রেজিনগর থানার কাছে এজেইউপির দলীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা চত্বরে কড়া পুলিশ মোতায়েন করা হয় এবং ড্রোনের সাহায্যে নজরদারিও চালানো হয়।

Related posts

Leave a Comment