24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

বাংলায় জনগণনা শুরু নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ইঙ্গিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার রাজ্যে Census 2027-এর প্রস্তুতি শুরু করলেন। নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের সঙ্গে বৈঠক করে তিনি জানান, এই জনগণনা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব হবে।

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তনের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, গত কয়েক দিন ধরে টেলিভিশনে দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় বহু মানুষ বাংলাদেশে ফেরার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর দাবি, এঁরা ভারতীয় নন এবং জনগণনায় নাম তুলতে গেলে প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের দীর্ঘ বাংলাদেশ সীমান্তের বহু অংশ এখনও কাঁটাতারবিহীন। আগের সরকার বিএসএফ-কে জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষায় সমস্যা তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সেই কারণেই রাজ্যের জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

তবে শুভেন্দু স্পষ্ট করে জানিয়েছেন, জনগণনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, এই প্রক্রিয়া আগামী ১ অগস্ট থেকে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে।

নবান্নে অনুষ্ঠিত বৈঠকে জনগণনার তথ্য সংগ্রহ, নথিপত্র যাচাই এবং সীমান্তবর্তী এলাকার বিশেষ নজরদারির উপর জোর দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Related posts

Leave a Comment