May 3, 2026
রাজ্য

বিধানসভার ফল: বিজেপির আশাবাদ বনাম সংঘ পরিবারের সতর্ক হিসেব

১১২-১১৫ আসন নিশ্চিত করেছেন জয়ন্ত ভৌমিক

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি শিবিরে ফলাফল নিয়ে প্রবল আশাবাদের সুর শোনা যাচ্ছে। দলের নেতা-কর্মী থেকে সমর্থক— অনেকেই মনে করছেন, এবার রাজ্যে বড় সাফল্য পেতে চলেছে বিজেপি।

দলীয় সূত্রে দাবি, বিজেপি সমর্থকদের একাংশ ইতিমধ্যেই ১৬০-র বেশি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলছেন। ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৭০ আসনের লক্ষ্য স্থির করেছিলেন। সেই লক্ষ্য নিয়েই জোর কদমে প্রচার চালিয়েছে দল। এখন ভোটের পর অনেক নেতাই দাবি করছেন, সেই টার্গেটও ছাড়িয়ে ১৮০-র কাছাকাছি আসন পেতে পারে বিজেপি।

তবে এই প্রবল আশাবাদের মধ্যেই সংঘ পরিবারের অন্দরে শোনা যাচ্ছে কিছুটা ভিন্ন সুর। বিজেপির আদর্শিক ভিত্তি হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ঘনিষ্ঠ মহলে হিসেব অনেকটাই সংযত বলে জানা যাচ্ছে। তাঁদের মতে, বাস্তব পরিস্থিতি বিচার করলে বিজেপি ১১২ থেকে ১১৫টি আসন পেতে পারে। সংঘ ঘনিষ্ঠ এক প্রাক্তন কার্যকর্তা, যিনি বর্তমানে বিশ্ব হিন্দু পরিষদের প্রচার বিভাগের দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন— রাজ্যে বিজেপির ফল ভালো হলেও অতিরিক্ত প্রত্যাশা না রাখাই যুক্তিযুক্ত। তাঁর মতে, তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে ২০ থেকে ২৫টি আসন পেতে পারে।

এই ভিন্ন ভিন্ন হিসেব ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। একদিকে বিজেপির আত্মবিশ্বাস, অন্যদিকে সংঘ পরিবারের সতর্ক মূল্যায়ন— এই দুইয়ের মধ্যে বাস্তব ফলাফল কোথায় দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চূড়ান্ত ফলাফল নির্ভর করবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ে। গ্রামাঞ্চল ও শহরের ভোটের ধারা, সংখ্যালঘু ও মহিলা ভোট— সবকিছু মিলিয়ে ফলাফল অনেকটাই চমকপ্রদ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment