May 2, 2026
দেশ

জিমে মহিলা প্রশিক্ষককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী

পাঞ্জাবের জালন্ধরে এক মহিলা জিম প্রশিক্ষককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক প্রভাবশালী ব্যবসায়ীকে। অভিযুক্তের নাম হানি রন্ধাওয়া, তিনি একটি রিসর্টের মালিক বলেই জানা গিয়েছে।

ঘটনাটি শুক্রবার সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ একটি জিমে ঘটে, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। অভিযোগ, ওই সময় প্রশিক্ষক মোবাইল দেখছিলেন, সেই সুযোগে পিছন থেকে গিয়ে তাঁকে জোর করে ধরে ফেলে অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন ওই মহিলা এবং অভিযুক্তের মুখোমুখি হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে অন্য মানুষ উপস্থিত থাকলেও অভিযুক্ত অশালীন আচরণ করেন। ঘটনার পরই ভুক্তভোগী ১১২ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাদের প্রতি অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ঘটনার সংবেদনশীলতার কারণে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Related posts

Leave a Comment