32 C
Kolkata
May 22, 2026
দেশ

অসমের জিন্না বলে কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে নিশানা গৌরব গগৈয়ের

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ‘অসমের জিন্না’ বলে কটাক্ষ করলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রাক্তন কংগ্রেস নেতা ভূপেন বরা দলীয় গোপন তথ্য ফাঁস করতেন।

গৌহাটির রাজীব ভবনে সাংবাদিক বৈঠকে গগৈ বলেন, মুখ্যমন্ত্রীকে নেতাদের হিন্দু শংসাপত্র দেওয়া বন্ধ করা উচিত। তাঁর অভিযোগ, কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠকের তথ্য এক সাংবাদিকের মাধ্যমে শর্মার কাছে পৌঁছে যেত এবং সেই নিয়ে দীর্ঘদিন ধরেই দলে গুঞ্জন ছিল।

ভূপেন বরার পদত্যাগ প্রসঙ্গে গগৈ দাবি করেন, কংগ্রেস মুখ্যমন্ত্রীর জমি লেনদেন সংক্রান্ত বিষয় সামনে আনার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর কথায়, চার হাজার একর জমি একটি পরিবারের নামে থাকা নিয়ে গোটা রাজ্যে প্রশ্ন উঠেছে এবং সেই বিতর্ক থেকে মানুষের নজর ঘোরাতেই এই রাজনৈতিক সিদ্ধান্ত।

গগৈ আরও প্রশ্ন তোলেন, কয়েক দিন আগেও যাঁকে সমালোচনা করা হচ্ছিল, হঠাৎ করেই তাঁকে সৎ নেতা বলা হচ্ছে কেন। তাঁর মতে, এই অবস্থান বদলই প্রমাণ করে রাজনৈতিক স্বার্থে সবকিছু করা হচ্ছে।

অন্যদিকে, ভূপেন বরা কংগ্রেস ছাড়ার পর অভিযোগ করেন, জোট আলোচনা নিয়ে তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়েছে। বিষয়টি তিনি রাহুল গান্ধীর কাছেও তুলেছিলেন বলে জানান, তবে সাড়া পাননি।

Related posts

Leave a Comment