February 13, 2026
রাজ্য

কলকাতায় আসছে কমিশনের উচ্চপর্যায়ের দল, ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক

মার্চে নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য কলকাতায় আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের একটি দল। সফরে আসা কর্মকর্তারা সরাসরি প্রশাসনিক বৈঠক করবেন। সূত্রের খবর তাঁরা মার্চের ১ থেকে ২ তারিখের মধ্যেই কলকাতায় আসবেন।

এই বৈঠকে অংশ নেবেন সব জেলায় নিযুক্ত ডেপুটি নির্বাচন অফিসার (ডিইও), কলকাতা পুলিশের কমিশনার (সিপি), এসপি এবং বিভিন্ন এফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা। বৈঠকে নির্বাচনের নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয়, ভোটার সুবিধা ও হিংসামুক্ত ভোট প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

কমিশন সূত্রে খবর, এই সফরের মূল উদ্দেশ্য শহরে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করা। পুলিশ ও অন্যান্য প্রশাসনিক এজেন্সির সঙ্গে সমন্বয় করে ভোটের দিন কোনো ধরনের বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করা হবে।

কলকাতা পুলিশও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। অফিসাররা নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে ইসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, পরিবহন ও ভোট কেন্দ্রের নিরাপত্তা বিষয়েও পরিকল্পনা করা হবে।

কমিশন আশা করছে, এই সরাসরি বৈঠকের মাধ্যমে ভোটের দিন সুন্দর, নিরাপদ এবং সকলের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Related posts

Leave a Comment