31 C
Kolkata
March 23, 2026
দেশ

পহেলগাম জঙ্গি হামলার তদন্তেই পাকিস্তান কাঠগড়ায় দাঁড়াবে—দাবি শাহের

দিল্লি— পহেলগামে জঙ্গি হামলার তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ পেলেই পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে কাঠগড়ায় দাঁড়াবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই হামলার নেপথ্যে কারা জড়িত, কারা মদত দিচ্ছে—সব তথ্য তদন্তে উঠে আসছে এবং প্রমাণসহ তা প্রকাশ করা হবে।শাহের বক্তব্য, সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে এবং দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস হবে না।

পহেলগাম কাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি জানান, তদন্তকারী সংস্থাগুলি দ্রুত ও কঠোর পদক্ষেপ নিচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসে মদতের প্রশ্নে পাকিস্তানের ভূমিকা নতুন নয়। কিন্তু এবার প্রমাণের ভিত্তিতে বিশ্বকে জানানো হবে কীভাবে সীমান্তপারের জঙ্গি নেটওয়ার্ক কাজ করে।ভারতের কূটনৈতিক স্তরেও বিষয়টি জোরালোভাবে তোলা হবে বলে ইঙ্গিত দিয়ে শাহ জানান, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সরকার সক্রিয়।

Related posts

Leave a Comment