27 C
Kolkata
March 22, 2026
টিভি-ও-সিনেমা

দুর্গাপূজার আগে প্রকাশিত ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’-র ট্রেলার

পুরাণ মতে যুগে যুগে অসুরশক্তি সমাজকে আচ্ছন্ন করেছে। বর্তমান সময়েও যখন হিংসা, লোভ, কুসংস্কার আর অসত্য সমাজকে গ্রাস করছে, তখন মানবিকতা ও শিক্ষার আলোই মুক্তির পথ দেখাতে পারে। এই দর্শনকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন বাংলা চলচ্চিত্র ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’।

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানে ছবিটির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত হয়।

চিত্রনাট্য, সংলাপ, গান ও অভিনয়ে ছিলেন পরিচালক সত্যব্রত কুমার। তিনি জানান,
“আমরা চাই এই চলচ্চিত্র কেবল বিনোদনের উপকরণ না হয়ে সমাজে নতুন চেতনার সঞ্চার ঘটাক। দর্শকরা সিনেমা হল থেকে ফিরবেন জীবনের এক গভীর মূল্যবোধের বার্তা নিয়ে।”

কৃষ্টি ক্রিয়েশন নিবেদিত এই ছবিতে প্রতিফলিত হয়েছে নৈতিক শিক্ষার গুরুত্ব, সামাজিক ভ্রাতৃত্ববোধ এবং দেবী দুর্গার মাতৃরূপে ঐক্যের মন্ত্র। উপস্থিত বিশেষ অতিথিরা মনে করছেন, সমাজের অন্ধকার ভেদ করে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রচেষ্টা এই চলচ্চিত্র।

ছবিটি ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। পুজোর আগেই এই ছবিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

অভিনয়ে রয়েছেন পাপিয়া অধিকারী, বিল্লদল চট্টোপাধ্যায়, অর্পণ কুমার শর্মা, অনির্বাণ ও নিবেদিতা সেন। সংগীতে অনুপ জলোটা, পণ্ডিত তুষার দত্ত, শ্বেতা গুপ্তা এবং স্তোত্রে শুভ দাশগুপ্ত বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন।

Related posts

Leave a Comment